02/09/2026
শাহীন আবদুল বারী | Published: 2026-02-08 22:03:26
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছোট মেয়ে মাহমুদা খানম ভাসানী, সুলতান সালাউদ্দিন টুকুর জন্য ভোট চাচ্ছেন।
আজ তিনি শহরের ভিক্টোরিয়া রোডে দোকানে দোকানে ধানের শীষে ভোট চান। এখানে তিনি স্থানীয় ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের কথা মনোযোগ দিয়ে শুনেন। পরে টাঙ্গাইল শহীদ মিনারে নির্বাচনী প্রচারণা শেষ করেন।
মাহমুদা খানম ভাসানী বলেন, মাওলানা ভাসানী ছিলেন টাঙ্গাইলের মানুষের আধ্যাত্মিক নেতা। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছেন। ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু একজন জাতীয় নেতা। তিনি এমপি হলে টাঙ্গাইল সদরের উন্নয়ন হবে। তিনি আরও বলেন, আমরা ধানের শীষের বাইরে ভোট দেবনা
মাহমুদা খানমের সাথে ভোটাররাও টুকুর পক্ষে স্বতঃস্ফূর্তভাবে একমত হয়েছেন। টুকুর বিনয়ী আচরণ ভোটারদের মাঝে সাড়া পড়েছে। টুকু প্রতিটি সেক্টরে মানুষের সাথে যেভাবে ভোট চাচ্ছেন তাতে সবার মন জয় করেছেন। তিনি নিরহংকার একজন মানুষ। বিশেষ করে তার উজ্জ্বল হাসি ভোটারদের মন কেড়েছে। ১২ ফেব্রুয়ারী টুকুকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে টাঙ্গাইল সদরের উন্নয়নমূলক কাজ নিয়ে কথা বলার সুযোগ করে দিবে টাঙ্গাইল সদরবাসী।
টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মাহমুদুল হক সানু বলেন, আমি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দৌহিত্র। আজ সারাদিন আমার মার সাথে ধানের শীষের ভোট চাইলাম। তিনি বলেন, সুলতান সালাউদ্দিন টুকু যোগ্য নেতা, যোগ্য প্রার্থী। তাকে তারেক রহমান মনোনয়ন দিয়েছেন। আমরা টাঙ্গাইল সদরের মানুষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এজন্য ধন্যবাদ জানাই। টুকুর মতো জাতীয় নেতাকে মনোনয়ন দিয়ে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছেন বিএনপির চেয়ারম্যান। আগামী ১২ ফেব্রুয়ারী টুকুকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমান এর হাত শক্তিশালী করবো আমরা টাঙ্গাইল সদরবাসী ইনশাআল্লাহ।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করে আমি নির্বাচনী প্রচারণা শুরু করেছি।
আলাপকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন টাঙ্গাইল সদরের সংসদ সদস্য। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধানের শীষ প্রতীক উপহার দিয়েছিলেন। সেই ঐতিহ্যকে ধারণ করেই ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু করেছি। ভাসানী পরিবার আমার সাথে আছেন।
নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই প্রচারণা চালানো হচ্ছে জানিয়ে টুকু বলেন, টাঙ্গাইল সদরের সর্বস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে চরাঞ্চলের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি অঙ্গীকারবদ্ধ। যমুনা নদীর বেড়িবাঁধ নির্মাণ, মাহমুদনগরে ব্রিজ স্থাপন, শহরের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ কিশোরগ্যাং, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত টাঙ্গাইল গড়ে তুলতে কাজ করব।
তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, তরুণদের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই একটি নতুন টাঙ্গাইল উপহার দেব ইনশাআল্লাহ।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81