32075

03/02/2026

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক | Published: 2026-03-02 15:43:57

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ এবং সংযোগের সমস্যা দেখা দিচ্ছে।

সংস্থাটি তাদের স্ট্যাটাস পেজে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আমাজন ক্লাউড ইউনিটের দুটি জোন, যা ডেটা সেন্টারের ক্লাস্টার, নির্দিষ্ট সময় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

এডব্লিউএস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের একটি জোন ডেটা সেন্টার আক্রান্ত হয়েছে। আঘাতের পর স্ফুলিঙ্গ এবং আগুনের সৃষ্টি হয়, এ জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে।

বাহরাইনেও তাদের ক্লাউড সার্ভার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

ক্লাউড ফার্মটি গ্রাহকদের অন্যান্য অঞ্চলে তাদের পরিষেবার ওপর আপাতত নির্ভর করতে বলেছে। তারা বলেছেন, পরিষেবা পুরোপুরি পুনরুদ্ধার করতে কয়েক ঘণ্টা লাগতে পারে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81