04/11/2026
শাহীন আবদুল বারী | Published: 2026-04-11 19:54:22
ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের ১৯ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬–২০২৮ মেয়াদের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার বার্তার যুগ্ম সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক হয়েছেন দ্য মর্নিং বেল-এর সম্পাদক আনিসুর রহমান খান।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা মণ্ডলীর সমন্বয়ে গঠিত জুরি বোর্ড এই কমিটি নির্বাচন করেন। পরে সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শেখ এনামুল হক, সহ-সভাপতি ফেরদৌস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক তোফিক অপু ও শাহনাজ পারভীন এলিস, কোষাধ্যক্ষ নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক তাবিবুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক ওয়ালিদ খান, নারী বিষয়ক সম্পাদক মোশরিফা খান লাকী এবং সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন বাদল।
টাঙ্গাইলের সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে গঠিত এই কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ড. হারুনুর উর রশিদ, আবু মোহাম্মদ মাছানী, সুবীর কুমার নাথ, খোরশেদ আলম আকাশ, রবিউল ইসলাম, মাহাশরূপা টুবুন এবং খন্দকার আছাব মাহমুদ।
সংশ্লিষ্টরা জানান, অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে এবং টাঙ্গাইলের সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81