05/10/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-05-10 21:08:39
ঢাকায় রোববার অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বিশ্ববরেন্য চিকিৎসকগণ ঘাতক রোগ লিভার সিরোসিস, কার্ডিয়াক এবং কিডনি জটিলতা সমস্যায় আরও নানামুখী চিকিৎসা সুবিধায় নেপাল মিডিসিটি হাসপাতাল বিশ্বমানের সেবা দিচ্ছে বলে জানিয়েছেন।
অনুষ্ঠানে নেপাল মিডিসিটি হাসপাতালের ইউরোলজির স্বনামধন্য বিশেষজ্ঞ রবি কিরণ গৌতম তার বক্তব্যে জানান, সময়ের সাথে সাথে বাংলাদেশ সহ সারাবিশে লিভার এবং কিডনী সমস্যা আক্রান্ত রোগী বাড়ছে। এসকল রোগীদের সুস্থ, সুন্দর জীবন নির্মানে কাজ করতে হবে। বিশেষ করে কিডনি, লিভার, ব্যুন মেরো ট্রান্স প্লান্ট এবং কার্ডিয়াক সেবা সাধ্যের মধ্যে সহজ ও বিশ্ম মানের করা উচিৎ। যা নেপাল মেডিসিটি হাসপাতাল সাম্প্রতিক সময়ে করছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন বলেন, এই উদ্যগের মাধ্যমে রোগীরা অনেক উপকৃত হবে।
নেপাল মেডিসিটি হাসপাতালের সিইও ডা. অমিত তোমার বলেন, নেপালের সাস্থ্যকর আবহাওয়া ও বিশশমানের সেবা রোগীদের দ্রুত সুস্থ করে তুলছে।
উল্লেখ্য, নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত নেপাল মেডিসিটি হাসপাতাল কিডনি এবং লিভার ট্রান্সপ্লান্টসহ অত্যন্ত জটিল রোগের চিকিৎসায় বিশ্বমানের সুবিধা তৈরি করেছে। এটি নেপালের প্রথম NABH-স্বীকৃত মাল্টি-স্পেশালিটি হাসপাতাল, যা আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করে।
নেপাল মেডিসিটি হাসপাতালের ট্রান্সপ্লান্ট পরিষেবার মূল দিকগুলো নিচে দেওয়া হলো।
হাসপাতালটি নেপালে প্রথম সফল লিভার প্রতিস্থাপন সম্পন্ন করেছে এবং এখন লিভিং ডোনার (জীবন্ত দাতা) ও ডিসিজড ডোনার (মৃত দাতা) লিভার ট্রান্সপ্লান্ট পরিষেবা প্রদান করছে।
কিডনি ট্রান্সপ্লান্ট:
অভিজ্ঞ সার্জন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখানে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে।
উচ্চ সাফল্য হার:
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, নেপাল মেডিসিটিতে লিভার ট্রান্সপ্লান্টের সাফল্যের হার বেশ সন্তোষজনক, যা রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা কমিয়ে দিচ্ছে।
অভিজ্ঞ হেপাটোলজিস্ট, লিভার ট্রান্সপ্লান্ট সার্জন এবং নেফ্রোলজিস্টদের সমন্বয়ে গঠিত দল।
আধুনিক প্রযুক্তি: অত্যাধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ এবং উন্নত ইমেজিং প্রযুক্তি।
নিরাপত্তা:
ট্রান্সপ্লান্টের আগে ও পরে (Pre & Post-transplant care) রোগীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা হয়।
বাংলাদেশি রোগীদের জন্য সরাসরি সেবা:
বাংলাদেশ থেকে আসা রোগীদের জন্য বিশেষ "ইন্টারন্যাশনাল পেশেন্ট কেয়ার টিম রয়েছে, যা ভিসা প্রসেসিং, হোটেল বুকিং এবং স্থানীয় যাতায়াত ব্যবস্থায় সহায়তা করে।
ভিডিও কনসালটেশন:
চিকিৎসার আগেই ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে ভিডিও কনসালটেশনের সুবিধা রয়েছে। নেপাল মেডিসিটি হাসপাতালের এই উন্নত চিকিৎসা সুবিধা নেপাল এবং পার্শ্ববর্তী দেশগুলোর রোগীদের জন্য, বিশেষ করে যারা সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ট্রান্সপ্লান্ট চিকিৎসা খুঁজছেন, তাদের জন্য একটি আস্থার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপালের রাস্ট্রদূত মি: ঘানশাম ভান্ডারি, সিএমএইচ এর এন্ড্রুক্রাইনোলজি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. আনোয়ারুল কবির, বিশিষ্ট নেপ্রোলজিস্ট ডা. নাবিউল হাসান, ডা. বিজয় জি রাজবংশী, ডা রাজ রানা, মি: মঞ্জুরুল করিম প্রমুখ।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81