32992

06/02/2026

রাজবাড়ীতে রেলওয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু

নেহাল আহমেদ, রাজবাড়ী | Published: 2026-06-02 16:40:28

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুর রেলসেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে অবস্থানরত ওই যুবক সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এতে তার মাথা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পরে ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মরদেহটি ট্রেনের ছাদ থেকে নামানো হয়। এ ঘটনায় প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়।নিহত যুবকের ছবি এখনো শনাক্ত করা যায়নি। রাজবাড়ী রেলওয়ে থানার সাব এস আই আব্দুল করিমের একটি টিম ঘটনা তদন্তে কাজ করছে।

এই বিষয়ে পাংশা সহকারী স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানায় জানানো হয়েছে।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়েছি এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের একটি তদন্ত কাজ করছে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81