06/05/2026
নেহাল আহমেদ, রাজবাড়ী | Published: 2026-06-05 17:01:31
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পদ্মায় ডুবে যাওয়া এসবি পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে বাসটি উদ্ধার করে পন্টুনে রাখা হয়।
এর আগে সকাল সাড়ে নয়টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরির র্যাম ভেঙ্গে বাসটি নদীতে ডুবে যায়। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
প্রশাসন জানায়, সকাল পৌনে ৭ টার দিকে মেহেরপুর জেলার গাংনী থেকে বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা করে। সকাল সাড়ে নয়টার দিকে বাসটি দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছায়। বাসটিতে মোট ৪২ জন যাত্রী ছিল বলে জানা যায়।
পরে যাত্রী নামিয়ে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির র্যাম ভেঙ্গে নদীতে পরে যায়। এতে বাসের চালক, সহকারী ও সুপারভাইজার আহত হন। বর্তমানে তারা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এই ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার শুরু করে । পরে উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার কাজে যোগ দেয়। দুপুর ১২ টার দিকে বাসটি উদ্ধার করা হয়।
জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, গত ঈদে ৩ নাম্বার ফেরিঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটে। মাত্র আড়াই মাসেরও কম সময়ের মধ্যে আরও একটি দুর্ঘনা। তবে বাস থেকে যাত্রী নামিয়ে দেওয়ার কারণে কোন হতাহতের ঘটনা ঘটে নি। সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81