24194

04/02/2026

প্রথম চার ঘণ্টায় দুই সিটিতে ভোট পড়েছে ২৬%

অনলাইন ডেস্ক: | Published: 2024-03-09 15:22:22

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রথম চার ঘণ্টায় গড়ে ২৬ শতাংশের মত ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ শনিবার বেলা ১২টায় এ তথ্য দেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের অ্যাপে পাওয়া আংশিক তথ্যানুযায়ী, কুমিল্লা সিটিতে বেলা ১২টা পর্যন্ত ২৫ শতাংশ এবং ময়মনসিংহ সিটি নির্বাচনে ২৭ শতাংশ পড়েছে।
ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম অবশ্য বেলা ১২টা পর্যন্ত ২২ শতাংশের মত ভোট পড়ার তথ্য দিয়েছেন। আর বিভিন্ন কেন্দ্রে খোঁজ নিয়ে দেখা গেছে, শুরুর চার ঘণ্টায় কোথাও ৩০ শতাংশের বেশি ভোট পড়েনি।
প্রিমিয়ার আইডিয়াল স্কুল নারী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নুরুল ইসলাম জানান, ওই সময় পর্যন্ত তার কেন্দ্রে ২১ দশমিক ৫২ শতাংশ ভোট পড়ে।
আর প্রিমিয়ার আইডিয়াল স্কুল পুরুষ কেন্দ্রে ২৮.৭৮ শতাংশ ভোট পড়ে বলে প্রিজাইডিং অফিসার নূর মোহাম্মদ খান জানান।
দ্বাদশ সংসদ নির্বাচনের দুই মাসের মাথায় শনিবারই প্রথম বড় পরিসরে স্থানীয় সরকারের নির্বাচনে হচ্ছে। ময়মনসিংহ সিটি করপোরেশনে হচ্ছে সাধারণ নির্বাচন, আর কুমিল্লা সিটি করপোরেশন মেয়র পদে উপনির্বাচন।
এসব নির্বাচনের মধ্যে কুমিল্লায় একটি কেন্দ্রের বাইরে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে, তাতে গুলিবিদ্ধ হয়েছেন দুইজন।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81