31775

02/13/2026

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: তারেক

শাহীন আবদুল বারী | Published: 2026-02-12 21:26:28

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম প্রহরেই স্বপরিবারে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি রাজধানীর ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন।

এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোট দেন।

তারেক রহমান ভোটকেন্দ্রে প্রবেশের সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি ছিলো লক্ষনীয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কেন্দ্রের ভিতরে ও বাইরে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় ছিল।

ভোটপ্রদান শেষে তারেক রহমান সংক্ষিপ্ত সময় কেন্দ্রে অবস্থান করেন এবং ভোটগ্রহণের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। প্রাথমিক প্রতিক্রিয়ায় তারেক রহমান জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং তাদের দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়া একই কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81