02/13/2026
সামিউর রহমান লিপু | Published: 2026-02-12 22:00:08
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের ৬১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ১ হাজার ৬৮ ভোটে এগিয়ে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
প্রাপ্ত ফলাফলে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে নাহিদ ইসলাম ৩১ হাজার ৯৬৬ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম 'ধানের শীষ' প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৮৯৮ ভোট।
ঢাকা-১১ আসনের ১৩৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪৩৯০৭৮ জন। এর মধ্যে ২,২২,৮৭৭ জন পুরুষ ভোটার এবং ২,১৬,১৯৮ জন মহিলা ভোটার।
বৃহস্পতিবার (আজ) সকাল সাড়ে ৭টা থেকে ভোট শুরু হয়ে বড় কোনো সংঘাত-সংঘর্ষ ছাড়াই একটানা ভোট গ্রহন চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
এবারই প্রথম একইদিনে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হয়েছে। বেলা ২টা পর্যন্ত সারাদেশে ৪৩ হাজারের মধ্যে ৩৬ হাজার কেন্দ্রে ৪৮ শতাংশের মতো ভোট পড়ার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।
২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনে অংশ নিয়েছেন।
নির্বাচনে মোট প্রার্থী ছিল ২ হাজার ২৯ জন, এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81