31779

02/13/2026

গাইবান্ধায় ৪টিতে জামায়াত, একটিতে বিএনপি জয়ী

সামিউর রহমান লিপু | Published: 2026-02-13 13:36:15

গাইবান্ধা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল, যা ১৯৮৪ সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ২১৭৯.২৭ বর্গকিলোমিটার আয়তনের এই জেলাটি ৭টি উপজেলা, ৪টি পৌরসভা এবং ৮২টি ইউনিয়ন নিয়ে গঠিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলায় পাঁচটি সংসদীয় আসনের চারটিতে জামায়াত ও একটিতে বিএনপির প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রাথমিকভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

গাইবান্ধা-১

সুন্দরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-১ আসনে ১২৩টি কেন্দ্রের ভোট গননা শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপির প্রার্থীকে ১ লক্ষ দুই হাজার ৭২৭ ভোটের ব্যবধানে হারিয়ে জামাতের প্রার্থী বিজয়ী হয়েছেন।

এই আসনে জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে জিয়াউল ইসলাম পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭ ভোট।

উল্লেখ্য, গাইবান্ধা-১ আসনের মোট ভোটার সংখ্যা  ৪ লক্ষ ১১ হাজার ৪৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ২ হাজার ৩৪ জন।

গাইবান্ধা-২

সদর উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-২ আসনের ১১৮টি কেন্দ্রের ভোট গননা শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী জামাতের প্রার্থী ২৯,৭৪০ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে পরাজিত করেন।

জামাতের প্রার্থী আব্দুল করিম ১ লাখ ২২ হাজার ৬৩০ ভোট পেয়ে জয়লাভ হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আসাদুজ্জামান খান পেয়েছেন ৯২ হাজার ৮৯০ ৬।

উল্লেখ্য, গাইবান্ধা-১ আসনের মোট ভোটার সংখ্যা  ৫ লক্ষ ০৬ হাজার ১৮৫। এর মধ্যে পুরুষ ভোটার ১৮৩০৬৪ লক্ষ ২ হাজার ৩৪ জন।

গাইবান্ধা-৩

পলাশবাড়ী এবং সাদুল্লাপুর উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৩ আসনের ১৪৬টি কেন্দ্রের ভোট গননা শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপির প্রার্থীকে ২২,৩৯৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন জসংûয় প্রার্থী।

জামায়াতের প্রার্থী নজরুল ইসলাম ১ লাখ ৬২ হাজার ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মইনুল হাসান সাদিক পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬৪  ভোট।

উল্লেখ্য, গাইবান্ধা-৩ আসনের মোট ভোটার সংখ্যা  ৪ লক্ষ ১১ হাজার ৪৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ২ হাজার ৩৪ জন এবং মহিলা ভোটার।  

গাইবান্ধা-৪

গোবিন্দগঞ্জ উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৪ আসনের ১৪২টি কেন্দ্রের ভোট গননা শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপির প্রার্থী ৩০৩৪ ভোটের ব্যবধানে হারিয়েছে জামাতের প্রার্থীকে।

বিএনপির প্রার্থী শামীম কায়সার ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুর রহিম পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৭৩৮ ভোট।

উল্লেখ্য, গাইবান্ধা-৪ আসনের মোট ভোটার সংখ্যা  ৪ লক্ষ ৬৮ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৩১ হাজার ৬১৬ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ৩৬ হাজার ৭৫৮ জন।

গাইবান্ধা-৫

সাঘাটা ও ফুলছড়ি উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসনের ১৪৬টি কেন্দ্রের ভোট গননা শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপির প্রার্থীকে ১৫,৭৯১ ভোটের ব্যবধানে হারিয়েছেন জামাতের প্রার্থী।

জামায়াতের প্রার্থী আব্দুল ওয়ারেছ ৮৯ হাজার ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফারুক আলম পেয়েছেন ৭৩ হাজার ৪৮৩ ভোট।

গাইবান্ধা-৫ আসনের মোট ভোটার সংখ্যা  ৩ লক্ষ ৮৫ হাজার ২৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯২ হাজার ২৭৭ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৯২ হাজার ২৮১ জন।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81