02/13/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-13 14:30:21
পঞ্চগড়-১ আসনে এনসিপি নেতা সারজিস আলমকে ৮১২০ ভোটে হারিয়ে বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ১৫৫টি কেন্দ্রের ভোট গননা শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, 'ধানের শীষ' প্রতীকে নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারজিস আলম 'শাপলা কলি' প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ০৪৯ ভোট।
পঞ্চগড়-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন এবং ভোটকেন্দ্র ১৫৫টি। পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ১৩১টি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের এই সংসদীয় আসনটিতে এবার ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81