02/23/2026
শাহীন আবদুল বারী | Published: 2026-02-23 02:06:48
টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনিরুজ্জামান জুয়েলের পিতা বীর মুক্তিযোদ্ধা ও কালিহাতী উপজেলার পাইকরানিবাসী সৈয়দ নুরুজ্জামান মিন্টু (চেয়ারম্যান) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
খবর পেয়ে তিনি এবং তাঁর সহধর্মিণী দ্রুত হাসপাতালে ছুটে যান। এসময় তারা জুয়েল ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মরহুমের মরদেহ দাফনের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সার্বিক দিকনির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81