04/17/2026
Staff reporter | Published: 2026-04-16 14:40:59
নতুন প্রজন্মের মধ্যে ঢাকার প্রকৃত ইতিহাস, চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হলো ঢাকা প্রফেশনাল কমিউনিটির ধারাবাহিক ৭ম উঠান বৈঠক।
গত মঙ্গলবার ১লা বৈশাখ, ঢাকা প্রফেশনাল কমিউনিটি বংশাল থানা বৈঠকের আয়োজন করেন। বৈঠকে বক্তারা ঢাকা চর্চাকে এগিয়ে নিতে সঠিক ও বস্তুনিষ্ঠ ঢাকার ইতিহাসের উপর গুরুত্ব আরোপ করেন।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের সূচনা হয়। পরে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গান উপস্থিত ঢাকাকর্মীরা। একে একে কবিতা আবৃত্তি, পুঁথি পাঠ আর বিভিন্ন থানা থেকে আগত পেশাজীবীদের বক্তব্যে বৈঠকটি জমে উঠে। বৈঠকে সভাপতিত্ব করেন বংশাল থানার গুনী ব্যাক্তিত্ব মোঃ মনিরুল ইসলাম মহি। বৈশাখি আমেজে বাহারি খাবার ও ঢাকার ঐতিহ্যবাহী মুড়ি ভর্তা পরিবেশন করা।
বৈঠকে বিভিন্ন পেশাজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন গণ মাধ্যম কর্মী সালাহউদ্দিন মিঠু, ব্যাংকার মোহাম্মদ আবদুল হালিম, আইনজীবী মোঃ মনিরুল ইসলাম মহি, শিক্ষিকা নাহিন বারেক, নাজনীন আক্তার, মাহমুদা বেগম পলি, মাজেনুর বেগম মায়া, মোঃ আরফাতুর রহমান শাওন, ইঞ্জিনিয়ার মোঃ মুসলে উদ্দিন, চাকরীজীবী ফজলুর রহীম ভূট্ট, মোঃ দিলু হোসেন, আবদুল বারেক, মোঃ ইউসুফ, মোঃ জামিল উদ্দিন, রুবিনা, রেশমা আক্তার, ব্যবসায়িক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মোঃ শহিদ উল্লাহ, শেখ আসাদ, সাদেকুর রহমান, মোহাম্মদ জহিরউদ্দিন, মোঃ শামিল, মোঃ অরিন, নাফিজ আবদুল্লাহ সিফাত, আল আমিন সিয়াম, ডাঃ মোঃ তাজুল ইসলাম, আয়েশা খাতুন, ফরিদা পারভীন, আবৃত্তি শিল্পী আরিফা সোনিয়া এবং ঢাকা প্রফেশনাল কমিউনিটির প্রতিষ্ঠাতা ও ঢাকাকর্মী এম হাসান আলী। ঢাকা স্টুডেন্ট কমিউনিটির পক্ষ হতে উপস্থিত ছিলেন মোঃ মুয়াজ উদ্দিন ও আবীর রহমান।
Dhaka Professional Community (DPC) ঢাকাইয়া পেশাজীবীদের একটি অনলাইন ভিত্তিক নাগরিক অধিকার প্ল্যাটফর্ম, যা ২০২৩ সালের ১৯ অক্টোবর প্রতিষ্ঠা থেকে ঢাকার ভূমি সন্তানদের পেশাগত উন্নয়ন এবং নাগরিক অধিকার নিয়ে কাজ করে আসছে। পাশাপাশি ঢাকা মহানগরীর ভূমি সন্তানদের মাঝে ঐক্য ও পারস্পরিক যোগাযোগের সেতুবন্ধন হয়ে কাজ করছে। উঠান বৈঠক ঢাকার ভূমি সন্তানদের মাঝে পারস্পরিক তথ্য আদান প্রদান ও সহমর্মিতার ক্ষেত্র হয়ে উঠেছে। ঢাকার মানুষের যে নেতৃত্ব শূন্যতা তৈরী হয়েছে, তা পরিপূরনে উঠান বৈঠকের মাধ্যমে ঢাকা প্রফেশনাল কমিউনিটি নিজেদের অধিকার সচেতনতা সৃষ্টি ও দাবী আদায়ে কাজ করে চলেছে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81