05/25/2026
নেহাল আহমেদ, রাজবাড়ী | Published: 2026-05-25 17:56:44
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোগান্তি না থাকায় স্বস্তিতে ঘাট পার হচ্ছে যাত্রী ও যানবাহন।
এক সময়ের ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ এই ঘাটে সকাল থেকেই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যতগুলো ফেরি ও লঞ্চ দৌলতদিয়ায় এসেছে তার মধ্যে বেশিরভাগ লঞ্চ ও ফেরিতে যাত্রীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো।
যাত্রীরা দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে নেমে যাত্রীবাহী পরিবহন, মাহেন্দ্র ও মোটরসাইকেলে চড়ে তাদের গন্তব্যে চলে যাচ্ছেন। কোন কোন যাত্রী বেশী ভাড়া আদায় করছে বলে দাবী করলেও বাস কর্তৃপক্ষ বলছে আমরা সরকারের নির্ধারিত ভাড়াই নিচ্ছি অতিরিক্ত কোন ভাড়া নিচ্ছি না।
বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, যাত্রী ও যানবাহন নিবিঘ্ন পারাপার করতে ছোট বড় মিলে ১৭ টি ফেরি ও ২০ টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81