03/05/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-03-05 16:08:42
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ইসলামের শত্রুরা ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হিফযুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
ধর্মমন্ত্রী বলেন, ‘তারেক রহমান যাতে ভালো কাজ করতে না পারেন, সে জন্য ইসলামের শত্রুরা নানামুখী ষড়যন্ত্র করছে।’
তিনি আরও বলেন, ‘সরকারের কাজে বাধাগ্রস্ত করতেই এমন ষড়যন্ত্র। যারা দেশের ক্ষতি করতে চায়, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।’
কায়কোবাদ বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেমন আলেম-ওলামাদের পক্ষে কাজ করেছেন, তেমনি তারেক রহমানও ধর্মীয় শিক্ষার প্রসার ও আলেম সমাজের কল্যাণে ভূমিকা রাখছেন।’
তিনি বলেন, ‘আমি মন্ত্রী নই, আপনারাই আমাকে দায়িত্ব দিয়েছেন। জনগণ যে নির্দেশ দেবেন, আমি তা বাস্তবায়নের চেষ্টা করব। আমাদের সবাইকে কুরআনের হুকুম মেনে চলতে হবে। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে কুরআনের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।’
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81