32137

03/07/2026

আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | Published: 2026-03-07 13:58:17

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নারী সমাজের অসামান্য নেতৃত্ব ও সমাজে তাঁদের বহুমুখী অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতিস্বরূপ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ছয়জন বিশিষ্ট নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পদকে ভূষিত করার এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 

শুক্রবার (৬ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এবারের সম্মাননাপ্রাপ্তদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যাঁকে বিজ্ঞপ্তিতে ‘গণতন্ত্রের মানসকন্যা’ হিসেবে অভিহিত করে স্বৈরাচারবিরোধী আপসহীন সংগ্রাম ও গণতান্ত্রিক ধারা পুনর্প্রতিষ্ঠায় তাঁর আজীবন ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

 

আগামী রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার পাশাপাশি আরও পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে নিজ নিজ ক্ষেত্রে সফল নারীদের হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেওয়া হবে; যার মধ্যে অর্থনৈতিক সাফল্যে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিতে মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, প্রতিকূলতা জয়ী নারী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

 

মন্ত্রণালয়ের এই উদ্যোগ কেবল পুরস্কার বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের নারীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নকে ত্বরান্বিত করার পাশাপাশি তাঁদের অদম্য মনোবল ও সংগ্রামের বীরত্বগাঁথাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

 

মূলত নারী নেতৃত্বের এই রাষ্ট্রীয় স্বীকৃতি আগামী প্রজন্মের নারীদের আত্মপ্রত্যয়ী হতে এবং জাতীয় উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে বলে সংশ্লিষ্ট মহলে আশা করা হচ্ছে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81