নিজস্ব প্রতিবেদক
Published:2026-02-26 01:24:42 BdST
নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন মোস্তাকুর রহমান
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে গতকাল পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। একই দিনে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. মোস্তাকুর রহমানকে। গতকাল সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মাঝে সরকার এই সিদ্ধান্ত নেয়। নতুন গভর্নরের আগামী রবিবার দায়িত্ব নেওয়ার কথা।
গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়ার কথা বলা হয়।
উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হলো। গভর্নর পদে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বাংলাদেশ ব্যাংক থেকেই বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
মোস্তাকুর রহমান একজন পেশাদার হিসাববিদ। ১৯৬৬ সালে ঢাকায় তাঁর জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পরে তিনি আইসিএমএবি থেকে হিসাববিজ্ঞানে উচ্চতর ডিগ্রি এফসিএমএ লাভ করেন।
তিনি ৩০ বছরের বেশি সময় ধরে আর্থিক খাতে সুশাসন নিয়ে কাজ করছেন। বিশেষ করে কর্পোরেট ফিন্যান্স, রপ্তানি, প্রাতিষ্ঠানিক সুশাসন, আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজের অভিজ্ঞতা আছে তাঁর।
মোস্তাকুর রহমান তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হেরা সোয়েটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বাংলাদেশ ব্যাংকসংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।
শিরোনাম :
মন্ত্রিত্ব পেলেন বিএনপির গুলশান কার্যালয় বাড়ির মালিক জামিনে মুক্তি পেলেই আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের নির্দেশ নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসা স্বাভাবিক: অর্থমন্ত্রী বিএনপি ‘কায়দা’ ও ‘ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় এসেছে: জামায়াত আমির পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র: প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ বগুড়া-৬ ও শেরপুর-৩ উপ-নির্বাচন ৯ এপ্রিল নোয়াখালীতে বিএনপি-এনসিপি সংঘর্ষে আহত ২১ জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হবে: বাণিজ্যমন্ত্রী
প্রচ্ছদ জাতীয়
নতুন গভর্নর কে এই মোস্তাকুর রহমান?
সাবাহ অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে সরকার মো. মোস্তাকুর রহমান–কে নিয়োগ দিয়েছে। বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
সর্বশেষ খবর পেতে সাবাহ নিউজ এর গুগল নিউজ ফিডটি অনুসরণ করুন
মোস্তাকুর রহমান তিন দশকেরও বেশি সময় ধরে কর্পোরেট অর্থায়ন, শিল্প ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। বর্তমানে তিনি হেরা সোয়েটার্স লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ব্যাংকিং ও রপ্তানি অর্থনীতি সংক্রান্ত নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
মোস্তাকুর রহমান ব্যাংকিং, আর্থিক ব্যবস্থাপনা, শিল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক ঝুঁকি তদারকিতে বিশেষ অভিজ্ঞ। তিনি রপ্তানি এবং মুদ্রা বিনিময় ব্যবস্থাপনায় দক্ষ এবং করপোরেট ও রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নতুন গভর্নর বিজিএমইএ’র বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটি–এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ১৯৯৮ থেকে ২০০০ পর্যন্ত তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ–এর বোর্ড সদস্য ছিলেন।
এছাড়া তিনি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), রিহ্যাব এবং আটাবের মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের সদস্য। তিনি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ–এর ফেলো মেম্বারও।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
