April 7, 2026, 12:56 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-04-07 11:20:20 BdST

শিবচরের সাংবাদিক ও দৈনিক বর্তমানদিনের আয়োজনেপদ্মার বুকে দেশবরেণ্য সাংবাদিকদের অংশগ্রহনে প্রাণবন্ত মিলনমেলা


[প্রমত্তা পদ্মা, খন্ডিত পদ্মা, এবং পদ্মা সেতু যেন- পদ্মাকে নানা বর্ণে, নানা উপমায় অভিহিত করা যায়। সেই পদ্মা এখন শান্ত সলিল প্রবাহমান ধারা এবং উন্মাদনায় ভাঙ্গনের দৃশ্যাবলি চোখে পড়ার মতো। স্থানে স্থানে চর পড়ে পদ্মার বিশালতাকে ম্লান করে দিয়েছে। তবুও পদ্মাকে দেখার আকর্ষণ জেগে উঠে মনে প্রাণে।
ছোট পরিসরে ভাবা হয়েছিল শিবচরের সাংবাদিক পরিবার নিয়ে একটি আয়োজনের। এই আয়োজনে যুক্ত হলেন প্রথিতযশা সাংবাদিক, কলামস্টি মোঃ মতিউর রহমান এবং এগিয়ে এলো তারই সম্পাদিত পত্রিকা ‘দৈনিক বর্তমানদিন’ পরিবার। শিবচর সাংবাদিক পরিবার এবং দৈনিক বর্তমানদিন পরিবার নিবিড় যৌথ উদ্যোগে আয়োজিত হলো “ঈদ পুনর্মিলনী ও নৌবিহার-২০২৬”]


সর্বনাশা পদ্মা যাকে নিয়ে রচিত হয়েছে বহুধারার গল্প, কবিতা, উপন্যাস। পরতে পরতে লুকিয়ে রয়েছে শত শত বছরের সুখ দুঃখ হাসিও কান্না। নদীর একূল ভাঙ্গে ওকুল গড়ে এইতো নদীর খেলা। যে সর্বনাশা খেলায় যে নদীটি সবচেয়ে অগ্রসরমান, তা হলো পদ্মা নদী। বাংলাদেশের সর্ববৃহৎ ও ভয়ংকর রূপধারী পদ্মা নদী ও তার আসল ভয়াবহ রূপ তুলে ধরা ও পদ্মা অববাহিকা ও চরের মানুষের জীবনযাত্রায় প্রকৃত চিত্র তুলে ধরতে এবং উপভোগ করতে এটা ছিল এক ব্যতিক্রমী আয়োজন। শিবচরের সাংবাদিক পরিবার ও ঢাকা জাতীয় দৈনিক বর্তমানদিনের উদ্যোগে দিনব্যাপী প্রমত্ত পদ্মা ও তার জেগে ওঠা চরে ঢাকার খ্যাতিমান শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দের নিয়ে এক মহামিলন মেলার আয়োজন করা হয় ‘ঈদ পূর্ণমিলনী ও নৌবিহার’।
শিবচর প্রেসক্লাব, শিবচররে সাংবাদিক পরিবার ও বর্তমানদিনের ব্যতিক্রমী আয়োজন বাংলাদেশের শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দের হৃদয় ছুঁয়ে গেছে। জাতীয় পর্যায়ের সাংবাদিকদের শিবচরের সাংবাদিকরা কাছে পেয়ে উদ্বেলিত এবং আনন্দিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সভাপতি একুশে পদকপ্রাপ্ত ও দৈনিক কালের কন্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, বাংলাদেশের সাংবাদিকদের শীর্ষ সংগঠন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকন্ঠের সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠের নির্বাহী সম্পাদক খুরশিদ আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি এ কে এম মহসীন, দ্য ফিন্যান্স টুডের সম্পাদক ও দৈনিক বর্তমানদিনের প্রধান সম্পাদক মোঃ মতিউর রহমান, দৈনিক দেশকাল এর সম্পাদক মোঃ জাকির হোসেন, ঐশী বাংলার সম্পাদক মোঃ মহিউদ্দিন ফারুকী, দৈনিক বঙ্গজননীর সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান জিয়া , দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা, সাঈদ আহমেদ খান, বার্তা সংস্থা ইউএনবির বিশেষ সংবাদদাতা মুহম্মদ জাহাঙ্গীর আলম, শিবচর প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল খায়ের খান। এছাড়াও সময় টিভির জয়েন্ট কান্ট্রি এডিটর আঃ মান্নান মিয়া, মাদারীপুর জেলা সময় টিভির প্রতিনিধি, এটিএন বাংলার জেলা প্রতিনিধি শফিক স্বপনসহ জেলা এবং উপজেলার সাংবাদিকবৃন্দ ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক বর্তমানদিনের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম,ওল্ড ঢাকা জার্নালিস্ট ফোরামের সভাপতি ও দৈনিক বর্তমানদিনের যুগ্ন সম্পাদক সালাহউদ্দিন মিঠু, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও নদী গবেষক সেভ দ্যা রিভার্স বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আনিসউর রহমান আনিস, মানবাধিকার ব্যাক্তিত্ব, গবেষক ও সাংবাদিক হিউমানিস্ট সোসাইটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সেলিম রেজা, বাংলাদেশ নৌ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মির্জা সাইফুর রহমান, বাংলাদেশের প্রকাশনা জগতের খ্যাতমিান প্রতিষ্ঠান আল-ফাতাহ গ্রুপের হেড অব এইচআর অ্যান্ড ওডি কামরুল হাসান কাকন, ভয়েস অব আমেরিকার ডিজিটাল সম্পাদক ফকির সেলিম প্রমুখ।
দিনের অক্লান্ত ও নিরলস পরিশ্রমের ফলশ্রুতিতে দিনব্যাপী বর্ণাঢ্য এ সাংবাদিক মিলন মেলার মূল প্রতিপাদ্য বিষয় ছিলো পদ্মার চরের মানুষের জীবন-যাত্রা, মান, শিক্ষা, চিকিৎসা। আলোচনায় উঠে এসেছে পদ্মা অববাহিকায় মানুষের জীবন, বৈচিত্র্য ও সাংবাদিকদের করণীয় প্রসঙ্গ। মফস্বলে কর্মরত সাংবাদিকদের কর্মের চ্যালেঞ্জ ও স্বচক্ষে উঠে এসেছে জাতীয় পর্যায়ের শীর্ষ সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দের কাছে।


দিনব্যাপী সাংবাদিকদের বর্ণাঢ্য এ মিলন মেলায় ছিল নানামুখী বৈচিত্র্য, পদ্মা অববাহিকায় অত্যন্ত সুসজ্জতি ট্রলার ও নৌ যানে ভ্রমণ, গান, আবৃত্তি , ও নয়ন জুুড়ানো চতুর্দিকে প্রমত্তা পদ্মা মাঝখানে জেগে উঠা চর। উক্ত চরে পদ্মার হিম শীতল বাতাস, পদ্মার ঢেউ ও নয়াভিরাম দৃশ্য সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দদের মনে দোলা জাগিয়েছে।
পদ্মার ঢেউ চিরে ট্রলারগুলো নোঙর করে শিবচরের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরজানাজাত ইউনিয়নের ‘হীরা খার বাজার’ সংলগ্ন চরে।
সেখানে নদীর তীরে সামিয়ানা টানিয়ে তৈরি করা হয় এক টুকরো শান্তির নীড়। সাংবাদিকরা চরের দিগন্তজোড়া বালুচর আর নদীভাঙন কবলিত মানুষের জীবনযুদ্ধ অবলোকন করেন। খবরের পেছনের মানুষগুলো যখন নিজেরাই খবরের খোঁজে চরের ধুলোবালি মাখেন, তখন এক ভিন্ন আবেগময় পরিস্থিতির সৃষ্টি হয়।
দুপুরে চরের উন্মুক্ত প্রান্তরে আয়োজিত হয় এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা। সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে জানান, ব্যস্ত জীবনে এমন আয়োজন মানসিক প্রশান্তি এনে দেয়। পাশাপাশি এ ধরনের উদ্যোগ শুধু বিনোদনের জন্য নয়; বরং দেশের প্রত্যন্ত চরাঞ্চলের বাস্তব চিত্র তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সাংবাদিক নেতৃবৃন্দ এ জাতীয় আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসঙ্গে উদ্যোগতাদের অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে ঢাকা থেকে আগত গুণী সাংবাদিকদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
চরের বুকে তৃপ্তিদায়ক ‘ভূরিভোজ’ শেষে পুনরায় যখন ট্রলারগুলো কাওড়াকান্দির উদ্দেশ্যে যাত্রা শুরু করে, তখন শুরু হয় বিনোদনের দ্বিতীয় পর্ব। গান, আড্ডা আর স্মৃতিচারণে পদ্মার আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। বিকেলে ফেরিঘাটে পৌঁছে হালকা নাস্তা শেষে যখন সবাই নিজ নিজ কর্মস্থলের দিকে পা বাড়াচ্ছিলেন, তখন সবার চোখেমুখেই ছিল একরাশ তৃপ্তি। বিভিন্ন ধরনের পিঠা অ্যাপায়নের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে। তারপর ঢাকায় ফেরার পালা।
যান্ত্রিক শহরের টানে ফিরে গেলেও, এই চরাচরের স্মৃতি যেন সবার মনে চিরস্থায়ী আসন গেড়েছে। সুযোগ পেলে আবারও প্রকৃতির এই অবারিত দুয়ারে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করে শেষ হয় দিনভর চলা এই আনন্দ আয়োজন।

 

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.