ঘন কুয়াশায় দৌলত‌দিয়া-পাটু‌রিয়া রুটে ফে‌রি চলাচল বন্ধ

Published: 04 January 2024 8:38 AM

বুধবার রাত সোয়া ৯টার দিকে এ‌ নৌরু‌টে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ ক‌রে দেওয়া হয়

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বুধবার রাত সোয়া ৯টার দিকে এ‌ নৌরু‌টে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ ক‌রে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. আব্দুর রহিম জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত সোয়া ৯টা থেকে এ রুটে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বর্তমা‌নে এই রুটে ছোট বড় ১৭‌টি চলাচল করছে।

Shamiur Rahman

Related