বায়রায় প্রশাসক নিয়োগের আদেশ স্থগিত

Published: 09 February 2025 8:33 PM

গত ৪ ফেব্রুয়ারি এই আদেশ দেয় আপিল বিভাগ। গত ৬ ফেব্রুয়ারি বায়রা সচিব নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি বায়রার সকল সদস্যকে অবহিত করা হয়েছে

জনশক্তি রপ্তানীকারকদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিসে (বায়রা) প্রশাসক নিয়োগের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত ৪ ফেব্রুয়ারি এই আদেশ দেয় আপিল বিভাগ। গত ৬ ফেব্রুয়ারি বায়রা সচিব নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি বায়রার সকল সদস্যকে অবহিত করা হয়েছে।

নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘বায়রা কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওযায় বাণিজ্য মন্ত্রণালয় গত বছরের ২৯ জানুয়ারী প্রশাসক নিয়োগ করে। গত ৩ ফেব্রুয়ারি প্রশাসক যোগদান করেন। বায়রা সাধারণ সম্পাদকের একটি রিট আবেদনের প্রেক্ষিতে গত ২৯ জানুয়ারি শুনানীক্রমে কার্যক্রম স্থগিত করা হয়।

পরে গত ৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ আদেশের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে। এছাড়া সুপ্রীম কোর্টের আপিল বিভাগ প্রশাসক নিয়োগের বিষয়টি ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছে।

Shamiur Rahman

Related