বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জু ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

Published: 11 June 2020 16:06

স্ত্রীর সঙ্গে বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও তার স্ত্রী অ্যাডভোকেট সাবিহা খাতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও তার স্ত্রী অ্যাডভোকেট সাবিহা খাতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,মঙ্গলবার সন্ধ্যায় নজরুল ইসলাম মঞ্জুর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এর আগে দুপুরে করোনাভাইরাস ধরা পড়ে মঞ্জুর স্ত্রী সাবিহার।তারা বাসায় আইসোলেশনে আছেন।

বিএনপির এই নেতার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই নগরীর মিয়াপাড়ার মঞ্জুর বাড়ি লকডাউন করে দেয় খুলনা জেলা করোনা প্রতিরোধ কমিটি।

নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। এর আগে বিএনপির টিকিটে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।খুলনাবাসীর কাছে তিনি ত্যাগী নেতা হিসেবে সুপরিচিত।

Akhi Malek

Related