করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়াল

Published: 09 April 2020 20:04

করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৪৪৪ জনে।

করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৪৪৪ জনে।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৪ হাজার ৮৬৬ জন। এর মধ্যে ৮৮ হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ২৯ হাজার ৪৯২ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ৪ লাখ ৩১ হাজার ৮৩৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৬৮ জনের। 

তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ৬৬৯। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন।

মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৭৯২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ২২০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮০৯ জন। এর মধ্যে ৩ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে।

Akhi Malek

Related