মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত হলেন মোঃ ইকবাল হোসেন
সর্বশেষ মোঃ ইকবাল হোসেন লক্ষীপুর জেলার রামগতি থানায় কর্মরত ছিলেন
করোনা যুদ্ধে জয়ী হওয়ার পর মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মোঃ ইকবাল হোসেন।
জুলাই'২০২০ ইং মাসের মুন্সিগঞ্জ জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
করোনাকালীন সময়ে থানার অন্তর্গত এলাকাসমূহে সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন এবং অসহায় দুস্থ মানুষদের মাঝে খাবার বিতরন সহ নানা কর্মকান্ড পরিচালনা করেছেন মোঃ ইকবাল হোসেন।
সম্প্রতি ইকবাল হোসেন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকদের নির্দেশনা মেনে দ্রুত সুস্থ হয়ে উঠেন।
ইকবাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় জন্ম গ্রহন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা শেষ করার পর তিনি পুলিশে যোগদান করেন।
ইকবাল হোসেন ৯৪ ব্যাচে পুলিশে যোগদান করেন।
তিনি ইতিপূর্বে লক্ষীপুর, কুমিল্লা, মৌলভীবাজারের বিভিন্ন থানায় দায়ীত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি লক্ষীপুর জেলার রামগতি থানায় কর্মরত ছিলেন।
Shamiur Rahman
