এফটি টীমের পক্ষ থেকে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা
ফিন্যান্স টুডে পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে ইংরেজি নববর্ষ-২০২১ এ শুভেচ্ছা।
নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা।
২০২১ বাঙ্গালি জাতির অহংকারের বছর। এই বছরই আমরা পালন করবো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি।
বাঙ্গালির এই অহঙ্কারের বছরে শপথ হোক দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার।
পুরাতনকে পাল্টে জায়গা করে নিলো নতুন ক্যালেন্ডার। পুরনো বছরের সকল পাওয়া না পাওয়ার গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সবাই। অতীতের সকল ভুল শুধরে নতুন করে বাঁচার প্রত্যয় ব্যক্ত করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেগেছে সেই দোলা।
নতুন বছরকে ঘিরে এফটি টীম সবাইকে স্বাগত জানাচ্ছে ইংরেজি নববর্ষের।
Shamiur Rahman
