দত্তপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মৃত্যুতে চীফ হুইপ লিটন চৌধুরীর শোক

Published: 23 July 2020 21:07

এস এম লোকমান হোসেন মোল্লা ঢাকাস্থ গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন

শিবচরের দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এবং ঢাকাস্থ শিবচর উপজেলার সমিতির সাধারণ সম্পাদক এসএম লোকমান হোসেন মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি।

এস এম লোকমান হোসেন মোল্লা ঢাকাস্থ গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন (ইন্না-লিল্লাহ  ওয়া-নিল্লাহি রাজিউন)।

তার মৃত্যুতে শিবচর উপজেলা আওয়ামী লীগ গভীরভাবে শোকাহত। তার এই অকাল প্রয়ানে গোটা শিবচরে শোকের ছায়া নেমে এসেছে। 

শোকবার্তায় চীফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আলাদা শোকবার্তায় শিবচরের দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এবং ঢাকাস্থ শিবচর উপজেলার সমিতির সাধারণ সম্পাদক এসএম লোকমান হোসেন মোল্লার এই অকাল প্রয়ানে ফিন্যান্স টুডে পত্রিকার সম্পাদক মতিউর রহমান মরহুমের বিদেহী আত্মার শান্তি প্রার্থনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞ্যাপন করেছেন।

Shamiur Rahman

Related