ভোলায় সবুজ আন্দোলনের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

Published: 08 July 2020 23:07

সবুজ আন্দোলন মুলত জলবায়ু সংকট ও তহবিল আদায়ে রাষ্ট্র পক্ষে শিল্পোন্নত দায়ী রাষ্ট্রের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে কাজ করছে। 

পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন সারাদেশে জলবায়ু সমস্যা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশের বিপর্যয় রোধে কাজ করছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা বাপ্পি সরদারের নির্দেশনায় সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সবুজ আন্দোলন ছাত্রফ্রন্টের ভোলা জেলার সমন্বয়কারী দাউদ ইব্রাহিম সোহেলের নেতৃত্বে শহরের গাজিপুর রোড, ধনিয়া এলাকায় শতাধিক ফলজ, বনজ ও কাঠ গাছের চারা রোপন করা হয়। 

এই বৃক্ষরোপন কর্মসূচিতে সবুজ আন্দোলনের স্থানীয় সংগঠনের  অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

দাউদ ইব্রাহিম সোহেল এফটি টীমকে  বলেন, "আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের নির্দেশে ভোলা জেলায় বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করলাম। উপকূলীয় অঞ্চলের মানুষ হিসেবে সবুজ আন্দোলন আমাদের বাঁচা মরার আন্দোলন।"

"আমরা সরকারের কাছে দাবি জানাই নদীর দখল, দূষণ ও ভাংগন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া এবং বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নে সবুজ আন্দোলনকে পাশে নিয়ে কাজ করতে।"

সবুজ আন্দোলন মুলত জলবায়ু সংকট ও তহবিল আদায়ে রাষ্ট্র পক্ষে শিল্পোন্নত দায়ী রাষ্ট্রের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে কাজ করছে। 

Shamiur Rahman

Related