রাজধানীর হাতিরঝিলে অসহায়, দুস্থ মানুষদের মাঝে যুবদলের ত্রান বিতরন
কোন বাহবা বা প্রচার করতে নয় স্রেফ মানবতার ডাকে সাড়া দিয়ে যুবদলের নির্বাহী কমিটির সভাপতি ও ঢাকা-১২ আসনের মাটি ও মানুষের নেতা সাইফুল আলম নিরব ভাইর সার্বিক তত্বাবধানে এই ত্রান বিতরন করা হচ্ছে রাজধানীর হাতিরঝিলে
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে থাকার পরামর্শ মানতে গিয়ে রাজধানীর নিম্ন আয়ের মানুষদের আয় অনেক কমে গেছে। চরম দারিদ্র্যের হার আগের তুলনায় বেড়ে গেছে ৬০ শতাংশ। ১৪ ভাগ মানুষের ঘরে কোনো খাবারই নেই।
এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল, গোষ্ঠী ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসছেন সমাজের হতদরিদ্র ও দুস্থ মানুষদের পাশে।
এরই অংশ হিসেবে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির অংগ সংগঠন যুবদল রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিনই সামর্থ্য অনুযায়ী অসহায়, দুস্থ মানুষদের মাঝে ত্রান বিতরন করছে।

সম্প্রতি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুবদলের নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নিরবের সার্বিক তত্বাবধানে রাজধানীর ৩৫ ও ৩৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে সমাজের নিম্নবিত্ত, দুস্থ মানুষদের মাঝে ত্রান বিতরন করা হয়।

গত ৪ঠা মে, যুবদলের হাতিরঝিল থানা কমিটির সাধারন সম্পাদক মোস্তাকিম সরোয়ার রিকির নেতৃত্বে ৩৫ নং ওয়ার্ডে স্থানীয় যুবদলের সিনিয়র সহসভাপতি সাইমুন আহমেদ এলাকার গরীব মানুষদের মাঝে এই ত্রান বিতরন করেন।
অন্যদিকে গত ৫ই মে, রাজধানীর ৩৬ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি মামুন মিয়া, সাধারণ সম্পাদক কাজী সোহেল এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ যুবদলের হাতিরঝিল থানা কমিটির সাধারন সম্পাদক মোস্তাকিম সরোয়ার রিকির নেতৃত্বে এলাকার দুই শতাধিক গরীব, দুস্থ পরিবারের মাঝে ত্রান বিতরন করেন।
৩৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মামুন মিয়া এফটি টীমকে বলেন, "আমরা আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী দেশের এই সংকটময় মুহুর্তে এলাকার অসহায় মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিদিনই বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি"।

৩৬ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ এফটি টীমকে বলেন, "কোন বাহবা বা প্রচার করতে নয় স্রেফ মানবতার ডাকে সাড়া দিয়ে যুবদলের নির্বাহী কমিটির সভাপতি ও ঢাকা-১২ আসনের মাটি ও মানুষের নেতা সাইফুল আলম নিরব ভাইর সার্বিক তত্বাবধানে এবং হাতিরঝিল থানা যুবদলের সাধারন সম্পাদক মোস্তাকিম সরোয়ার রিকি ভাইর সহযোগিতায় আমরা ধারাবাহিকভাবে হাতিরঝিল থানার অন্তর্গত প্রতিটি এলাকায় আমাদের এই ত্রান বিতরন কার্যক্রম চালিয়ে যাবো যাতে আমাদের এলাকায় কোন মানুষ যেন অভুক্ত না থাকে।"
আব্দুর রশিদ প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করবো সরকারীভাবে যে ত্রান দেয়া হচ্ছে; সেখানে যেন কোন পক্ষপাতিত্ব করা না হয়। এই সংকটময় মুহুর্তে কে কোন দল বা মতের অনুসারী তা বিবেচনা না করে সবাইকেই যেন ত্রান বিতরন করা হয়।"
Shamiur Rahman
