কোয়ারেন্টিন না মানায় তালাবন্দি ৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক পরিবারের পাঁচ সদস্যসহ ৬ জনকে ঘরে তালাবন্দি করে রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিবারটিতে সৌদি আরব ফেরত এক ব্যক্তি হোম কোয়ারেন্টিন নির্দেশনা মানছিলেন না। এ অবস্থায় শনিবার ঘরে তালা দিয়ে বাধ্যতাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক পরিবারের পাঁচ সদস্যসহ ৬ জনকে ঘরে তালাবন্দি করে রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিবারটিতে সৌদি আরব ফেরত এক ব্যক্তি হোম কোয়ারেন্টিন নির্দেশনা মানছিলেন না। এ অবস্থায় শনিবার ঘরে তালা দিয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টিন ব্যবস্থা করা হয়।
সূত্র জানায়, সম্প্রতি সৌদি আরব ফেরত এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর বাসায় আসেন। তিনি বাসাটিতে অবস্থান করে পরিবারের সবার সঙ্গে মেলামেশা করছিলেন। সদ্য বিদেশ ফেরত সকলের জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নির্দেশনা থাকলেও তিনি তা মানতে রাজি নন। এ বিষয়ে অভিযোগ পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাকে হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ জানায়। কিন্তু তাতেও কাজ হয়নি। কেউ অনুরোধ না মানায় অবশেষে পরিবারের সকলকে ঘরবন্দি করা হয়। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শোভা কলোনীর বাসায় তাদের তালাবন্দি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, 'দুই দিন আগে এক ব্যক্তি সৌদি আরব থেকে এসেছেন। নিয়মানুযায়ী ১৪ দিন তার হোম কোয়ারেন্টিনে থাকার কথা। কিন্তু তিনি সেই নির্দেশনা মানেননি। তাই আমরা সবার নিরাপত্তার স্বার্থে পরিবারের ৬ জনকে তালাবন্দি করে রেখেছি।'
Akhi Malek
