সাথিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

Published: 21 March 2020 19:03

পাবনার সাঁথিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল আলিম কালু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এই বন্দুকযুদ্ধের ঘটে।

নিহত আব্দুল আলিম কালু সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলম খুশাই শেখের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে মাদক ব্যবসায়ী আবুল কালাম কাইলাকে আটক করে উপজেলার করমজা পৌঁছালে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে আবুল কালাম কাইলার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

কালু দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী । তার বিরুদ্ধে সাঁথিয়াসহ বিভিন্ন থানায় মাদকের ডজন খানেক মামলা আছে।

Akhi Malek

Related