উত্তাল রাজধানী, দুই বাসে আগুন

Published: 16 July 2024 10:56 PM

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাস দুটিতে এই অগ্নিসংযোগ করা হয়। তবে অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি

কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সাথে সংঘর্ষে ইতোমধ্যেই উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজধানীতে। দফায় দফায় সংঘর্ষে কার্যত অচলাবস্থা দেখা গেছে ঢাকার বিভিন্ন সড়কগুলোতে। সেই সাথে শতাধিক আহতের পাশাপাশি দুই যুবকের মৃত্যুর ঘটনাও ঘটেছে।

এরই ধারাবাহিকতায় এবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাশাপাশি ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাস দুটিতে এই অগ্নিসংযোগ করা হয়। তবে অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাইকোর্ট থেকে পল্টন যাওয়ার দিকে মেট্রোরেল স্টেশনের সামনে দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। আগুন লাগানোর পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ সময় বাসের ভেতরে কাউকেই দেখা যায়নি।

Shamiur Rahman

Related