শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খান আর নেই

Published: 11 June 2020 03:06

বিকাল ৫.১৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর

শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সামসুদ্দিন খান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিকাল ৫.১৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তার মৃত্যুতে শিবচর উপজেলা আওয়ামী লীগ গভীরভাবে শোকাহত। তার এই অকাল প্রয়ানে গোটা শিবচরে শোকের ছায়া নেমে এসেছে। 

বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোঃ সামসুদ্দিন খান শিবচরের রাজনীতি এবং উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা পালন করেছিলেন।

দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডে তিনি সততার সাথে কাজ করেছিলেন।

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নুর-ই আলম চৌধুরী লিটন মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খানের এই অকাল প্রয়ানে ফিন্যান্স টুডে পত্রিকার সম্পাদক ও শিবচরের কৃতি সন্তান মতিউর রহমান মরহুমের বিদেহী আত্মার শান্তি প্রার্থনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞ্যাপন করেছেন।

মহান আল্লাহপাক আলহাজ্ব মোঃ সামসুদ্দিন খানকে জান্নাতবাসী করুক আমীন।

Shamiur Rahman

Related