করোনায় গাজীপুরে আক্রান্তের হিসাব গতকালই দিয়েছিলেন সেব্রিনা ফ্লোরা
দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একজন গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১০ জনই থাকছে। কারণ গাজীপুরের এ রোগীর তথ্য গতকালই দিয়েছিলেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত
দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একজন গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১০ জনই থাকছে। কারণ গাজীপুরের এ রোগীর তথ্য গতকালই দিয়েছিলেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয় আক্রান্তদের সবাই বিদেশফেরত অথবা তাদের পরিবারের সদস্য।
গাজীপুরে কোয়ারেন্টাইনে রাখা ইতালিফেরতদের মধ্য থেকে দুই দফায় আটজনকে ঢাকায় করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। গতকালই সে তথ্য সংযোজিত হয়েছে আইইডিসিআরের ঘোষণায়। এ কারণে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ জনই রয়েছে।
আক্রান্ত ব্যক্তিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।
Al Fahad
