রামপুরা ব্রীজ থেকে একটি শিশু উদ্ধার

Published: 21 June 2023 7:02 PM

বুধবার আনুমানিক সকাল দশটার সময় রামপুরা টেলিভিশন ভবনের সামনে ইউলুপ ফ্লাইওভার থেকে উদ্ধার করেন জনৈক নাজমুল হক

রাজধানীর রামপুরা ব্রীজ সংলগ্ন ইউলুপ থেকে একটি ছোট বাচ্চাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে বাচ্চাটিকে রামপুরা থানা হেফাজতে রাখা হয়েছে।   

বুধবার আনুমানিক সকাল দশটার সময় রামপুরা টেলিভিশন ভবনের সামনে ইউলুপ ফ্লাইওভার থেকে বাচ্চাটিকে উদ্ধার করেন জনৈক নাজমুল হক।

তিনি সাংবাদিকদের বলেন, "বাচ্চাটি একাকী পায়ে হেঁটে যাচ্ছিল। আমার সন্দেহ হওয়ায় আমি থামলাম। বুঝতে পারলাম বাচ্চাটি হারিয়ে গিয়েছে। তখন রামপুরা ব্রিজ ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে গেলাম। বাচ্চাটি এখন রামপুরা থানায় আছে।"

এই বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাচ্চাটি অল্পবয়সী বিধায় নিজের নাম, ঠিকানা কিছুই সে বলতে পারছে না। এই মুহুর্তে বাচ্চাকে নিবিড় পরিচর্যা করা হচ্ছে। আমরা বাচ্চার অভিভাবকদের খুজে বের কর‍তে সর্বোচ্চ চেষ্টা করছি।

যদি কোন ব্যক্তি বাচ্চাটির প্রকৃত অভিভাবককে চিনে থাকেন তাদেরকে দ্রুত খবর দেয়ার জন্য অনুরোধ করেন নাজমুল।

Shamiur Rahman

Related