জীবনের ঝুঁকি নিয়ে হাসিমুখে দুঃস্থদের ত্রান দিচ্ছেন আবু আহমেদ মান্নাফি

Published: 08 May 2020 16:05

জনগণের স্বার্থে এবং প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে আবু আহমেদ মান্নাফি জীবনের ঝুঁকি নিয়ে দিনে ও রাতে বিভিন্ন এলাকার দুস্থ ও হতদরিদ্র মানুষের বাসায় গিয়ে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে আসছেন।

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত গোটা বিশ্ব। বাংলাদেশেও হানা দিয়েছে এই ভাইরাস। বাংলাদেশে দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে থাকার পরামর্শ মানতে গিয়ে রাজধানীর মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের আয় অনেক কমে গেছে। চরম দারিদ্র্যের হার আগের তুলনায় বেড়ে গেছে ৬০ শতাংশ। ১৪ ভাগ মানুষের ঘরে কোনো খাবারই নেই। 

দেশের এই চরম সংকটকালে যখন কিছু অসাধু মানুষ টিসিবির পন্য, ১০ টাকা কেজির সরকারি চাল আর গরীব মানুষের জন্য বরাদ্দকৃত ত্রান আত্মসাতে ব্যস্ত ঠিক ওই সময় সাদা মনের কিছু মানুষ শুধুমাত্র মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসছেন গরীব দুঃখী মানুষকে সাহায্য করতে। 

এরকমই একজন সাদা মনের মানুষ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সত্বেও হাসিমুখে গরিব, নিম্ন আয়ের মানুষ ও দুঃস্থদের খাদ্যসামগ্রী দিচ্ছেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি।

জনগণের স্বার্থে এবং প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে আবু আহমেদ মান্নাফি জীবনের ঝুঁকি নিয়ে দিনে ও রাতে বিভিন্ন এলাকার দুস্থ ও হতদরিদ্র মানুষের বাসায় গিয়ে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে আসছেন।এছাড়া ওএমএস টিসিবি রেশন কার্ডের মাধ্যমেও ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।

তার ঐকান্তিক প্রচেষ্টায় ও ব্যক্তিগত উদ্যোগে সুশৃংখলার মাধ্যমে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রানসামগ্রী বিতরণ করা হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায়।  

তিনি ৭ই মে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর   ওয়ারি এলাকার বিভিন্ন বাসাবাড়ীতে ত্রাণ বিতরণ করেন। এ সময় করোনার ছুটিতে ঢাকায় আটকে পড়া কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও নাট্যকর্মীসহ বিভিন্ন পেশার কর্মহীন মানুষের মাঝে এই ত্রাণ দেয়া হয়।

করোনা পরিস্থিতির কারণে ঢাকাবাসী যখন নিরাপদে বাসায় থাকছেন, তখন আবু আহমেদ মান্নাফি জীবনের ঝুঁকি নিয়ে হাসিমুখে জরুরি সেবা দিয়ে যাচ্ছেন। মহামারীর এই সময়ে সাধারণ মানুষকে সেবা দিতে পেরেই তিনি গর্বিত।

এই ত্রান বিতরন কার্যক্রমে যারা সার্বিক সহযোগিতা করছেন; তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের সবার দীর্ঘায়ু কামনা করেন মান্নাফী।

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি এফটি টীমকে বলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি সমাজের দুস্থ ও অসহায় মানুষদের সহযোগিতা করতে। পাশাপাশি আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদেরকেও আমি অনুরোধ করবো তারাও যেন নিজ নিজ এলাকার মানুষের সাহায্যে এগিয়ে আসেন। সবাই যদি যার যার অবস্থান থেকে মানুষের পাশে এসে দাড়াতে পারি, তাহলে কোন মানুষ অন্ততঃ না খেয়ে থাকবে না বলেই আমার বিশ্বাস"।

তিনি দেশের সকল বিত্তবানদের গরীব, হতদরিদ্র মানুষগুলোর পাশে দাড়ানোরও আহবান জানান। পাশাপাশি ঝুকি নিয়েও সংবাদ প্রচারে এবং দেশের জনগনকে সচেতন করার কাজে এগিয়ে আসায় ধন্যবাদ জানান মিডিয়াকর্মীদের।

Shamiur Rahman

Related