প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন নব নির্বাচিত দুই কাউন্সিলর

Published: 22 April 2020 20:04

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রান বিতরন করেন গরীব, দুস্থ, ও ছিন্নমূলদের মাঝে,

FT BANGLA

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাজধানী ঢাকা দক্ষিণের ৩৯ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রোকনউদ্দিন আহমেদ ও তিন বারের নির্বাচিত সংরক্ষিত কাউন্সিলর লাভলী চৌধুরী গরীব, দুস্থ, ও ছিন্নমূলদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সেন্ট্রাল উইমেন্স কলেজ প্রাঙ্গণে প্রায় আট শতাধিক পরিবারকে প্রাথমিকভাবে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

পর্যায়ক্রমে ওয়ার্ডের সকল জনগণের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী পৌঁছে দেয়া হবে বলে জানান দুই কাউন্সিলর।৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব জুয়েল ,নাজমুল আহসান রাসেল সহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইতিমধ্যে সিটি কর্পোরেশনের বরাদ্দকৃত ত্রান ওঁ সামগ্রী সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে ৩৯ নং ওয়ার্ডের দুস্থ ও অসহায় মাঝে বিতরন করা হয়েছে। এবং এই কার্যক্রম পর্যায়ক্রমে চলবে।

 

 

Akhi Malek

Related