ছুটিতে ১৮ অফিস খোলা, নিরাপত্তা নিশ্চিত করে কলকারখানা চালুর সুযোগ

Published: 23 April 2020 11:16 PM

করোনাভাইরাস পরিস্থিতিতে সাধারণ ছুটির মধ্যে ঢাকা ও সারা দেশে ১৮টি মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সীমিত পর্যায়ে খোলা রাখা হবে।

NEWS DESK

করোনাভাইরাস পরিস্থিতিতে সাধারণ ছুটির মধ্যে ঢাকা ও সারা দেশে ১৮টি মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সীমিত পর্যায়ে খোলা রাখা হবে।

আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাধারণ ছুটির এই সময়ে সরকারি অফিসের কর্মকর্তারা আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।

একই সঙ্গে অন্যান্য জরুরি সেবার পাশাপাশি ওষুধশিল্প, উৎপাদন ও রপ্তানিসহ সব কলকারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করে চালু রাখতে পারবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

Akhi Malek

Related