খিলগাঁওয়ে ২ শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যার চেষ্টা

Published: 07 March 2020 17:03

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে দুই শিশুকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছে তাদের মা। মৃত দুই শিশুর নাম আলভি ও জান্নাত। তাদের বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর। তাদের মায়ের নাম পপি।

শুক্রবার দিবাগত রাতে গোড়ান এলাকার ৩৭৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ওসি বলেন, রাতে দুই সন্তানকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যার পর নিজ ঘরেই ছিলেন তাদের মা।

এ ঘটনার ওই শিশুদের মাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ পাহারায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

Al Fahad

Related