শেখ হাসিনার জন্মদিন : এক হলো ভারত চীন

Published: 28 September 2020 15:09

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চায়না কমিউনিস্ট পার্টি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মদিন উপলক্ষে  প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে চায়না কমিউনিস্ট পার্টিও। গণভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

জন্মদিন উপলক্ষে পাঠানো বিশেষ বার্তায় মোদী বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। দু-দেশের সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মোদী। ভারতের  হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বিদায়ী সাক্ষাতে গণভবনে মোদীর বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন বলে জানা গেছে।

চীনা কমিউনিস্ট পার্টিও বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে। সিপিসি ইন্টারন্যাশনাল বিভাগের মন্ত্রী সংয়ের সই করা বার্তায় আগামী দিনে চীনা কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করা হয়।

Shamiur Rahman

Related