সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক

Published: 20 March 2020 12:00 AM

৩ বাহিনীর প্রধান, আইন শৃঙ্খলায় দায়িত্বরত বিভিন্ন সংস্থা এবং বাহিনীর প্রধান ও গোয়েন্দা সংস্থার প্রধানগন এই কাউন্সিলের সদস্য

বাংলাদেশে নিরাপত্তা সংশ্লিষ্ট সর্বোচ্চ ফোরাম জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সন্ধ্যা ৭টায় গণভবনে এই বৈঠক ডাকা হয়েছে।

উল্লেখ্য যে, ৩ বাহিনীর প্রধান, আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত বিভিন্ন সংস্থা এবং বাহিনীর প্রধান ও গোয়েন্দা সংস্থার প্রধানগন এই কাউন্সিলের সদস্য।

ধারণা করা হচ্ছে, দেশের উদ্ভূত করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং নীতি নির্ধারনীমূলক সিদ্ধান্ত গ্রহণের জন্য এই নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে।

Shamiur Rahman

Related