সড়কে ঝরল মা-মেয়ের প্রাণ
নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিক্সা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।
নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিক্সা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।
বুধবার সকাল ৯টায় মজুমদারহাট সংলগ্ন ছালামের চা দোকানের সামনে সোনাইমুড়ী-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মির আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পলি রাণী মজুমদার(৩৭) ও তার দুই বছরের মেয়ে মিতিকা দে মিদি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চৌমুহনী চৌরাস্তা থেকে ছেড়ে আসা এক যাত্রীবাহি সিএনজিচালিত অটোরিকশা মজুমদারহাট সংলগ্ন ছালামের চা দোকানের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপভ্যানের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয় । এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে স্কুল শিক্ষিকা পলি ও তার মেয়ে মিদি নিহত হয়। চৌমুহনী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিপন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে।
Al Fahad
