প্রবাসীদের টিকিট বিক্রিতে বিশৃঙ্খলার জেরে সড়ক অবরোধ

Published: 26 September 2020 22:09

পূর্ব নির্ধারিত ৩৫০টির বাইরে আরো ২শ টিকিট বেশি দেয়া হবে বলে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স। তবে এর বাইরে কয়েক হাজার সৌদি প্রবাসী টিকেটের জন্য ভীড় করছেন অফিসের সামনে

সৌদি প্রবাসীদের টিকিট বিক্রিতে বিশৃঙ্খলার জেরে সোনারগাঁ এর সামনে প্রধান সড়ক অবরোধ করেছে টিকিট প্রত্যাশীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌঁনে দশটার দিকে রাস্তা বন্ধ করে কারওয়ান বাজার এলাকায় সোনারগাঁ মোড়ে অবস্থান নেয় তারা।

এর আগে সকাল আটটা নাগাদ রাজধানীর কারওয়ান বাজারের হোটেল সোনারগাঁয়ে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ে তৃতীয় দিনের মত টিকিট বিক্রি শুরু করেছে।

পূর্ব নির্ধারিত ৩৫০টির বাইরে আরো ২শ টিকিট বেশি দেয়া হবে বলে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স। তবে এর বাইরে কয়েক হাজার সৌদি প্রবাসী টিকেটের জন্য ভীড় করছেন অফিসের সামনে।

 

Shamiur Rahman

Related