32825

05/03/2026

গ্লোব জনকন্ঠের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক | Published: 2026-05-03 17:08:56

দশ কোটি টাকার চেক জালিয়াতির মামলায় গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান শামীমা এ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার সিএমএম আদালত।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত গত ৩০ এপ্রিল এই আদেশ দেন। আদেশে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওয়ারেন্ট তামিলের নির্দেশ দিয়েছেন আদালত। আলোচিত মামলাটির বাদী রাজিয়া রহমান।

আদালত সূত্র জানায়, শামীমা ইসলাম পূবালী ব্যাংকের কয়েকটি চেকে রাজিয়া রহমানকে ১০ কোটি টাকা দেন। তিনি টাকা নগদায়ন করতে গেলে ব্যাংক হিসেবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক নগদায়ন হয়নি।

পরে, বাদী রিজিয়া রহমান বিবাদি শামীমা ইসলামকে লিগ্যাল নোটিশ দেন। বিবাদী তারও কোন জবাব দেননি। পরে বাদী বাধ্য হয়ে পাওনা অর্থ আদায়ের জন্য আদালতে মামলা করেন।

শুনানি শেষে মহামান্য আদালত ৩০ এপ্রিল আসামির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন এবং রমনা থানার ওসিকে পরোয়ানা তামিলের নির্দেশ দেন।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81