06/01/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-06-01 00:34:52
দেশের জনপ্রিয় পরিবহন সংস্থা 'হানিফ এন্টারপ্রাইজ' এর কর্ণধার এবং সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
আজ রবিবার (৩১ মে) দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্তেকাল করেছেন। তিনি বেশ কিছু দিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই ও হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান মো. হানিফ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
কফিল উদ্দিন দেশের পরিবহন খাতে সুপরিচিত একজন উদ্যোক্তা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কফিল উদ্দিন রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাভার থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছিলেন তিনি। তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
তার এই অকাল প্রয়ানে দ্য ফিন্যান্স টুডে, দৈনিক বর্তমান দিন এবং দ্য ইনভেষ্টর পত্রিকার সম্পাদক মো: মতিউর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81