February 14, 2026, 10:15 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-02-14 17:42:33 BdST

বিজয়ের পর সংবাদ সম্মেলনদেশ গড়তে ঐক্যের ডাক তারেক রহমানের


 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক ও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর নবযুগের সূচনা করতে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে দেশি-বিদেশি সংবাদকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি অত্যন্ত জোরালোভাবে উল্লেখ করেন যে, দীর্ঘ লড়াইয়ের পর এখন সময় এসেছে দেশ গড়ার এবং এই মহৎ উদ্যোগে দল-মত নির্বিশেষে সকলকে সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারেক রহমান তাঁর বক্তব্যে ‘জাতীয় ঐক্যই আমাদের শক্তি এবং বিভাজনই আমাদের দুর্বলতা’—এই মন্ত্রকে সামনে রেখে বিভেদহীন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং নেতা-কর্মীদের কঠোরভাবে নির্দেশ দেন যাতে বিজয়ের আবেগে আপ্লুত হয়ে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা উস্কানিতে জড়িয়ে না পড়ে। তিনি স্পষ্ট করেন যে, জনমনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থেই দল ও জোটের পক্ষ থেকে কোনো ধরনের বিজয় মিছিল বা উৎসবের পরিবর্তে কেবল দোয়া ও মোনাজাতের মাধ্যমে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বিশ্বাস ব্যক্ত করেন যে, গণতান্ত্রিক এই ধারাবাহিকতা রক্ষা করাই হবে আগামীর মূল চ্যালেঞ্জ। লিখিত বক্তব্যের পর তিনি অত্যন্ত সাবলীলভাবে সাংবাদিকদের বিভিন্ন কৌতূহলী প্রশ্নের উত্তর দেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.