03/11/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-03-10 15:42:13
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের উত্তাপ প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ায় ইরাক সরকার তার পূর্ব সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন ও নজরদারি জোরদার করেছে।
আল জাজিরা জানিয়েছে, মূলত ২০২৪ সালে ইরানের সঙ্গে সম্পাদিত নিরাপত্তা চুক্তির প্রতি আনুগত্য প্রদর্শন এবং ইরাকি ভূখণ্ড ব্যবহার করে কোনো গোষ্ঠী যাতে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে না পারে, তা নিশ্চিত করতেই বাগদাদ এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।
বর্তমানে ইরান ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যার বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওই অঞ্চলের কুর্দি গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে; ফলে সীমান্তে নতুন কোনো সম্মুখ সংঘাত বা আঞ্চলিক অস্থিতিশীলতা রোধে ইরাক সরকার এই কৌশলগত অবস্থান গ্রহণ করেছে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81