05/04/2026
শাহীন আবদুল বারী | Published: 2026-05-04 16:21:11
শাহীন আবদুল বারীঃ
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন পেশাদার একজন সাংবাদিক। তিনি দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক। বিএনপির দুর্দিনের কান্ডারী। তারেক রহমানের বিশ্বস্ত একজন কর্মী এবং শক্তিশালী হাতিয়ার।
আতিকুর রহমান রুমনকে নিয়ে যেসব লোক কুৎসিত বাক্য উচ্চারণ করে ফেইসবুকে পোস্ট দিচ্ছে,নিশ্চয়ই তাদের স্বার্থে আঘাত লেগেছে। শুধু তাই নয়, ষড়যন্ত্রকারীরা বিএনপির ঘোর শত্রু। তারা চায়না বিএনপি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করুক। এদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক মহল।
দুনিয়ার চিরতায়িত সত্য হচ্ছে, নিন্দুক ও হিংসুটেরা সবসময় ভালো কাজের এবং ভালো মানুষের পেছনে লেগে থাকে। এজন্য তারা একজন ভালো ও সৎ ব্যক্তির ক্ষতি সাধন করতে উঠে পড়ে লেগেছে। তবে এর পেছনে অদৃশ্য যে শক্তি কাজ করছে তা অনুমান করা যাচ্ছে। তবে ষড়যন্ত্রকারী যেই হোক, প্রমাণ মিললে তাদের বিষদাঁত ভেঙ্গে ফেলা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান যখন লন্ডনে ছিলেন, তখন এই আতিকুর রহমান রুমন নিজের জীবন বাজি রেখে সব কিছু সামলেছেন। ভয় করেননি পথের কাঁটাকেও। তার বিরুদ্ধে অতীতেও অনেক ষড়যন্ত্র করা হয়েছে,এখনো করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আতিকুর রহমান রুমন আপনার বিশ্বস্ত একজন কর্মী। আপনি যেখানেই সফর করেন,আপনাকে ছাতার মতো ছায়া দিয়ে রাখেন আতিকুর রহমান রুমন। তিনি সদাসর্বদা হাস্যজ্জল থাকেন। আপনার কাছে তার তেমন চাওয়া পাওয়া হয়তো নেই। আপনি ভালো থাকলে দেশ ভালো থাকবে,দল ভালো থাকবে। সেকথা চিন্তা করেই রুমনদের মতো নিষ্ঠাবান মানুষ গুলো আপনার সাথে সার্বক্ষণিক সময় দিচ্ছেন। তবে এটাও সত্য, কিছু মানুষ আপনার সাথে থেকে এবং পদবি ব্যবহার করে ভালোই আখের গোছাচ্ছেন। সম্ভব হলে একটু চোখ,কান খোলা রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। কারণ অতীতে কিন্তু সঙ্গীরাই আপনাকে ডুবিয়ে ছিলেন।
আতিকুর রহমান রুমন যোগ্য ও সচেতন তাই তাকে প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব করেছেন। এতে ষড়যন্ত্রকারীদের শরীরে খোসা উঠেছে। ঘা জ্বালা পোড়া করে। তাই,সহ্য করতে না পেরে আতিকুর রহমান রুমনের সম্মান ক্ষুন্ন করতে সোশ্যাল মিডিয়ায় বাজেভাবে তার ছবি দিয়ে কুৎসা রটানো হচ্ছে। বিষয় টি গোয়েন্দা সংস্থা গুলোর নজরে এনে, তাদের গ্রেফতার করলে ষড়ন্ত্রকারীদের মুখোশ উম্মোচন হবে। একই সাথে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা কারীদের চিহ্নিত করতে সহজ হবে।
বিশ্লেষকদের মতে, আতিকুর রহমান রুমনকে প্রধানমন্ত্রীর কাছ থেকে দূরে সরানোর জন্যই একটি চক্র জঘন্যতম কাজ গুলো করছে। রুমনের খ্যাতি তাদের সহ্য হচ্ছেনা। তারা নিজেদের শরীর নিজেই কামড়ানো শুরু করেছে। আতিকুর রহমান রুমন একটি ব্যান্ড। তিনি লেখাপড়া শেষ করে বগুড়া থেকে সাংবাদিকতা শুরু করেন। এরপর জীবনের সাথে সংগ্রাম করে,অনেক ঘাট-প্রতিঘাট পাড়ি দিয়ে আজকের অবস্থানে এসেছেন। তাকে নিয়ে যারা নিন্দা ও কুৎসিত ছবি দিয়ে ফেইসবুক এ ঝড় উঠানোর বাজে চিন্তায় মগ্ন তাদের প্রতি অনুরোধ, সময় থাকতে ভালো পথে হাটুন। আতিকুর রহমান রুমন জিয়া পরিবারের সদস্য। তারেক রহমান তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ-মায়া করেন। তারেক রহমানের বিশ্বস্ত এই কর্মীকে নিয়ে যারাই ক্ষতি করার পায়তারা করছেন, তাদের জন্য বার্তা হচ্ছে "ভালো" হয়ে যান।
নিন্দা করার তো একটা ভাষা থাকবে সাথে যুক্তিযুক্ত যুক্তি থাকবে।তাই বলে এতটা নোংরা,এত নিচে নামতে পারে কোন সমজদার মানুষ? মনে রাখতে হবে, উপরে একজন আছেন তিনিও কিন্তু দেখেন। তাই এমন পাপ করবেন না,যা সয়ং সৃষ্টিকর্তাও মাফ করবেন না।দয়া করে আতিকুর রহমান রুমনের বিরুদ্ধে মিথ্যা রটনা ছড়াবেন না। হ্যাঁ তার ভুল পেলে অবশ্যই সমালোচনা করেন। কিন্তু মিথ্যা দিয়ে সত্য ঢেকে কিছু করবেন না প্লিজ। যদি তাও না থামেন,তাহলে আইনের আওতায় এনে আপনাদের মিথ্যা অপবাদ এর বিচার করা হবে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81