জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের মনোনয়ন দিয়েছে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, জাতীয়তাবাদের কথা বললেও একটি রাজনৈতিক দল বিদেশি নাগরিকদের মনোনয়ন দিয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, জাতীয়তাবাদের কথা বললেও একটি রাজনৈতিক দল বিদেশি নাগরিকদের মনোনয়ন দিয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, নির্বাচন সামনে রেখে একটি দল ঘোষণা দিচ্ছে—১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না। তার বক্তব্য অনুযায়ী, এর মাধ্যমে ১২ তারিখের পর চাঁদাবাজি করা যাবে—এমন বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এনসিপির এই মুখপাত্র আরও বলেন, জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে তৈরি হয়েছে, তা বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করে আনতে হবে।
এর আগে সকাল সাড়ে ৯টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার কার্যক্রম শুরু হয়। এতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।
শেষ পর্যায়ের এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান-এর। এ ছাড়া এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাবেশে জোটের নেতারা দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকে ভোট চাওয়ার কথা জানান আয়োজকেরা।
Shamiur Rahman

Please share your comment: