নিজস্ব প্রতিবেদক
Published:2026-03-12 15:21:52 BdST
শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন একটি দক্ষ ও কর্মমুখী জাতি গঠনে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার ইউসিএসআই (UCSI) ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অতীতে শিক্ষাঙ্গনকে নকলমুক্ত করার মতো এবার তরুণ প্রজন্মকে বৈশ্বিক মানদণ্ডে দক্ষ করে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য।
সভায় উপস্থিত অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন এবং উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর কাছে দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রবর্তনের বিভিন্ন পরিকল্পনা পেশ করেন।
বিশেষ করে উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জসমূহ, তরুণদের কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ এবং শিক্ষাজীবন শেষে তাদের যোগ্য পেশাজীবী হিসেবে গড়ে তোলার নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
উল্লেখ্য যে, শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন ইতিপূর্বে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (এসডিআই) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি তরুণদের পেশাভিত্তিক দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ কারিকুলাম প্রবর্তনে নেতৃত্ব দিয়েছিলেন। আলোচনার শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে মন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
