নিজস্ব প্রতিবেদক
Published:2026-02-22 14:02:09 BdST
সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন। আজ রোববার সকাল ৯টার পরপরই তিনি বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে উপস্থিত হন।
সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পরে বেলা ১১টায় ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর পর দুপুর ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ ছাড়া সাড়ে ১২টার দিকে বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকজন মন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
