February 24, 2026, 4:24 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-02-24 14:40:38 BdST

অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় জাপাকে হারিয়ে দেওয়া হয়েছে: মহাসচিব


জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় মেটিকুলাস ডিজাইনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জাতীয় পার্টিকে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে।

আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাপা আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন পাটোয়ারী।  

জাপা মহাসচিব বলেন, সরকারের নির্দেশনায় প্রশাসন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। জাপা যেন একটি আসনেও না জিতে এবং শতকরা এক ভাগও ভোট না পায়, তার জন্য নীলনকশার নির্বাচন করা হয়। জাপার শক্তিশালী আসনগুলোতে তাদের তৃতীয় করা হয়েছে, জামানত বাজেয়াপ্ত করা হয়েছে, যা পূর্ববর্তী নির্বাচনের ফলাফলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। জাপার জন্য যা বিস্ময়কর।

তিনি বলেন, ‘তথাপি তারেক রহমান ও নতুন সরকারকে আমরা অভিনন্দন জানাই। নতুন সরকার প্রতিহিংসা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করবে, আমরা এটাই প্রত্যাশা করি।’ 

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.